মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

দেশের বাজারে সোনা ও রুপার দাম কমেছে

দেশের বাজারে সোনা ও রুপার দাম কমেছে, সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ৪৭৪ টাকা কমেছে।

দেশের বাজারে সোনা ও রুপার দাম কমেছে

বাংলাদেশের বাজারে সোনা ও রুপার দাম কমেছে। সোনার ভরিতে সর্বোচ্চ কমেছে ৪ হাজার ৪৭৪ টাকা। আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমানোর ফলে ভোক্তা পর্যায়ে দাম কমানো হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের তথ্যমতে, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের ভরিতে দাম ৪ হাজার ১৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা এবং ১৮ ক্যারেটের ভরিতে দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দামও ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি রুপার গহনার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৯৫৭ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি রুপার দামও ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ২৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২৯ আগস্ট সোনার গহনার দাম সর্বোচ্চ ৭ হাজার ১১৫ টাকা কমানো হয়েছিল।

বিজ্ঞাপন