মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।

সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, সেপ্টেম্বর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে। সোমবার মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত মে মাসে ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

মন্ত্রণালয় জানায়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেপ্টেম্বর মাসেও এই মূল্যহার অপরিবর্তিত থাকবে।

এ সিদ্ধান্ত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন