মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রইলো

সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রইলো

দেশের বাজারে সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের বর্তমান খুচরা মূল্যই বহাল থাকবে।

এখন থেকে সেপ্টেম্বর মাসেও ডিজেলের দাম থাকবে লিটারপ্রতি ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গত ৩১ মে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী এই দাম নির্ধারণ করা হয়েছিল।

সরকারের তরফ থেকে জানানো হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্য এই মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।

বিজ্ঞাপন