মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

চাঁপাইনবাবগঞ্জে আমের উৎপাদন বৃদ্ধি, রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ হয়নি

চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদন বৃদ্ধি, তবে রপ্তানিতে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।

চাঁপাইনবাবগঞ্জে আমের উৎপাদন বৃদ্ধি, রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ হয়নি

চাঁপাইনবাবগঞ্জে চলতি বছরে বিপুল পরিমাণ আম উৎপাদন হলেও রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। চাষি ও ব্যবসায়ীরা এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর চাঁপাইনবাবগঞ্জে প্রায় সাড়ে ৪ লাখ মেট্রিক টন আম উৎপাদিত হয়েছে। এর মধ্যে ৯০ শতাংশ আম বাজারজাত করা হয়েছে। তবে, রপ্তানি আয় একেবারেই তলানিতে রয়েছে।

চাষি ও ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি, উড়োজাহাজের অতিরিক্ত ভাড়া এবং প্যাকিং হাউসের স্বল্পতার কারণে রপ্তানি গত বছরের তুলনায় এক–ষষ্ঠাংশে নেমে এসেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল হালিম জানান, গত বছর চাঁপাইনবাবগঞ্জ থেকে ১৫৩ মেট্রিক টন আম রপ্তানি হয়েছিল, কিন্তু এ বছর তা মাত্র ২৬ মেট্রিক টনে নেমে এসেছে।

চাষি ও ব্যবসায়ীরা বলেন, গুণগত মানসম্পন্ন আম উৎপাদন সত্ত্বেও উল্লেখযোগ্য পরিমাণ রপ্তানি না হওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং দেশও বৈদেশিক মুদ্রা হারাচ্ছে।

বিজ্ঞাপন