বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের জন্য ৭টি বড় পরিবর্তন

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের জন্য ইনক্রিমেন্ট, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতায় বড় পরিবর্তন আসছে।

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের জন্য ৭টি বড় পরিবর্তন

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেলে বেতন বাড়ছে ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত। তবে এ পরিবর্তনের সাথে কিছু চমকও রয়েছে।

নতুন পে স্কেলে গ্রেড অনুযায়ী ইনক্রিমেন্টের হার পরিবর্তিত হচ্ছে। ২০তম থেকে ষষ্ঠ গ্রেড পর্যন্ত ৫ শতাংশ ইনক্রিমেন্ট থাকবে, কিন্তু এর পরের গ্রেডগুলোর জন্য হার কমছে। পঞ্চম গ্রেডে ৪ শতাংশ, চতুর্থ ও তৃতীয় গ্রেডে ৩.৫ শতাংশ, এবং দ্বিতীয় গ্রেডে মাত্র ২.৭৫ শতাংশ ইনক্রিমেন্ট নির্ধারণ করা হয়েছে।

বাড়িভাড়া ভাতায়ও পরিবর্তন আসছে। ঢাকা সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া পাওয়া যাবে মূল বেতনের ৪০ থেকে ৬০ শতাংশ, যা আগে ৫০ থেকে ৬৫ শতাংশ ছিল। অন্য সিটি করপোরেশন ও দেশের অন্যান্য এলাকায়ও বাড়িভাড়ার হার কমছে।

এছাড়া চিকিৎসা ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। ৫০ বছরের নিচে কর্মচারীরা পাবেন মাসে ৩ হাজার টাকা, ৫০ থেকে ৬০ বছরের মধ্যে ৪ হাজার, ৬০ থেকে ৭০ বছরের মধ্যে ৫ হাজার, এবং ৭০ বছরের ওপরে ৬ হাজার টাকা।

নতুন পে স্কেলে মোবাইল ফোন ভাতা ১৫০ টাকা থেকে ৫০০ টাকায় কমছে, তবে অন্যান্য ভাতায় বাড়তি সুবিধা আসছে। যাতায়াত ভাতা ৩০০ থেকে ৬০০ টাকা এবং টিফিন ভাতা ২০০ থেকে ৫০০ টাকা বাড়ানো হয়েছে।

উচ্চতর গ্রেড পাওয়ার সময়ও কমানো হয়েছে। বর্তমানে ১০ বছর চাকরি করলে উচ্চতর গ্রেড পাওয়া যায়, যা নতুন কাঠামোতে ৮ বছর হবে।

নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের মোট ব্যয় দাঁড়াতে পারে ২ লাখ ৩৭ হাজার কোটি টাকা, যা আগামী তিন বছরে অতিরিক্ত ১ লাখ ৫৮ হাজার ৩৮০ কোটি টাকা ব্যয় হবে।

বিজ্ঞাপন