বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

একনেকে ১২ প্রকল্প অনুমোদন, মেট্রোরেল প্রকল্প ৩টি অন্তর্ভুক্ত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ১২টি প্রকল্প অনুমোদন, তিনটি মেট্রোরেল প্রকল্প অন্তর্ভুক্ত।

একনেকে ১২ প্রকল্প অনুমোদন, মেট্রোরেল প্রকল্প ৩টি অন্তর্ভুক্ত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার মোট ব্যয় ১ লাখ ৭৭ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে তিনটি নতুন মেট্রোরেল প্রকল্প। এমআরটি লাইন-১ (বিমানবন্দর–কমলাপুর), এমআরটি লাইন-৫ নর্দান (হেমায়েতপুর–ভাটারা) এবং এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী–দাশেরকান্দি) অন্তর্ভুক্ত রয়েছে।

জানা গেছে, এমআরটি লাইন-১ ও লাইন-৫ নর্দান প্রকল্পের জন্য জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়ন করবে, আর এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়ন থাকবে।

এছাড়া, সভায় নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুর রুটে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২২ কোটি টাকা।

বিজ্ঞাপন