রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ১৩ প্রকল্প অনুমোদন করেছে, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা।

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) নতুন ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে, যার মোট ব্যয় হবে ১৫ হাজার ৮২৩ কোটি টাকা।

আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রী পরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই প্রকল্পগুলো অনুমোদন করা হয়।

বৈঠকে উল্লেখ করা হয় যে, টিবি-এইডস-ম্যালেরিয়া মোকাবিলায় ৪০৩৯ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

এই ১৩টি প্রকল্পের জন্য অর্থের সংস্থান হবে সরকারি তহবিল থেকে ১০ হাজার ১১৮ কোটি ৪৩ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৫ হাজার ২১১ কোটি ৯৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩৮২ কোটি ২৮ লাখ টাকা।

বিজ্ঞাপন