মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ১০৬ ডলার ২০ সেন্ট

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ১০৬ ডলার ২০ সেন্টে পৌঁছেছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ১০৬ ডলার ২০ সেন্ট

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। বিভিন্ন কারণে দামবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের মজুত ১৯৮২ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। অর্থাৎ ৪৪ বছরের মধ্যে দেশটির মজুত এখন সবচেয়ে কম।

আল জাজিরা জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলার ২০ সেন্টে দাঁড়িয়েছে, যা আগের চেয়ে দশমিক সাত নয় শতাংশ বেড়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম বেড়ে ৯৩ ডলার ২৪ সেন্ট প্রতি ব্যারেল হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন নিয়ে অনিশ্চয়তা বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। ফলে দামে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহে আরও চাপ তৈরি হতে পারে, যা আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়ানোর আশঙ্কা সৃষ্টি করছে।

বিজ্ঞাপন