মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

মন্ত্রিসভা অনুমোদন দিলো ভ্যাট ও শুল্ক সংশোধন অধ্যাদেশ

মন্ত্রিসভা ভ্যাট ও সম্পূরক শুল্ক সংশোধন অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দিয়েছে।

মন্ত্রিসভা অনুমোদন দিলো ভ্যাট ও শুল্ক সংশোধন অধ্যাদেশ

মন্ত্রিসভা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন অধ্যাদেশ, ২০২৬-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম নিয়মিত বৈঠকে এই অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত সম্মতি দেওয়া হয়। মন্ত্রিসভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সফল অংশগ্রহণের জন্য তাকে ও পুরো প্রতিনিধি দলকে অভিনন্দন জানিয়েছে।

নতুন অধ্যাদেশ অনুযায়ী, করদাতাদের কর মেয়াদ শেষ হওয়ার পর সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে রিটার্ন বা দাখিলপত্র জমা দিতে হবে। যদি দাখিল করার শেষ দিনে সরকারি ছুটি থাকে, তবে পরবর্তী প্রথম কার্যদিবসে জরিমানা ছাড়াই তা জমা দেওয়া যাবে।

সরকারি দফতর, আর্থিক খাত ও নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের জন্য সময়সীমায় বাড়তি সুবিধা রাখা হয়েছে। নতুন নিয়মে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক ও বীমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো ২০ দিনের মধ্যে তাদের দাখিলপত্র জমা দিতে পারবে।

বিজ্ঞাপন