বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের আলোচনায় ডিজেল রফতানি নিষেধাজ্ঞা মোকাবিলা

যুক্তরাজ্য ডিজেল রফতানি নিষেধাজ্ঞা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে।

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের আলোচনায় ডিজেল রফতানি নিষেধাজ্ঞা মোকাবিলা

যুক্তরাজ্য সম্ভাব্য ডিজেল রফতানি বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে। দেশটির চ্যান্সেলর জন হিলি জানিয়েছেন, নিষেধাজ্ঞা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে সরকার।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ডিজেল রফতানি বন্ধ করলে পরিস্থিতি সামাল দিতে যুক্তরাজ্যের নিজস্ব মজুত রয়েছে। প্রয়োজন হলে সেই মজুত ব্যবহারের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

বর্তমানে যুক্তরাজ্যে ডিজেলের গড় দাম প্রতি লিটারে ১৯৯ দশমিক ৩৩ পেন্সে পৌঁছেছে, যা ২০২২ সালের জুনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর রেকর্ড করা ১৯৯ দশমিক ০৯ পেন্সের চেয়ে বেশি।

এছাড়া, পেট্রলের দামও বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে প্রতি লিটার পেট্রলের গড় দাম ১৭৪ দশমিক ২৩ পেন্স। বিশ্বজুড়ে জ্বালানির দাম বৃদ্ধির পেছনে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাত এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে দায়ী করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সপ্তাহান্তে ডিজেল রফতানি নিষিদ্ধ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বিভিন্ন সূত্রের মতে, এটি আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে দেশীয় ভোক্তাদের জন্য জ্বালানির দাম কমানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন