শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

দেশে উড়োজাহাজের জ্বালানির দাম বেড়ে ১৮৯ টাকা ৩ পয়সা

দেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বেড়ে ১৮৯ টাকা ৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

দেশে উড়োজাহাজের জ্বালানির দাম বেড়ে ১৮৯ টাকা ৩ পয়সা

বাংলাদেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বেড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, এবার প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৬ টাকা ৩২ পয়সা বেড়ে ১৮৯ টাকা ৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে নতুন এই দামের ঘোষণা দেয়। নতুন দাম বৃহস্পতিবার রাত ১২টা থেকে কার্যকর হবে।

আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য দেশি ও বিদেশি এয়ারলাইন্সের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম কমিয়ে ১ দশমিক এক ছয় ডলার নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ১ দশমিক এক আট ডলার।

নতুন নির্ধারিত দামের মধ্যে কাস্টমস ডিউটি ও ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। বিইআরসি এর আগে অক্টোবর মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের দাম ১৭ টাকা ৬ পয়সা বাড়িয়েছিল।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে জেট ফুয়েলের দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা।

বিজ্ঞাপন