বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস জানিয়েছে, একদিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি ভরিতে দাম বাড়ানো হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা।
নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন দামের অনুযায়ী, ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরিতে সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে, সোনার দামে বড় লাফ দিলেও বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরিতে রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা।