শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা

স্বর্ণের দাম আবারও বেড়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা হয়েছে।

টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৫ নভেম্বর থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি করে নতুন মূল্য নির্ধারণ করেছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।

বাজুসের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরির স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরির স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা করা হয়েছে। উল্লেখ্য, নির্ধারিত এসব দামে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে, ৪ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা হয়েছিল। অর্থাৎ এক দিনের ব্যবধানে দুই দফায় প্রতি ভরিতে ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে মোট ৮ হাজার ৮০৬ টাকা।

এ বছর এখন পর্যন্ত বাজুস ১৩৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে, যার মধ্যে ৬৫ দফা দাম বৃদ্ধি এবং ৬৭ দফা দাম কমানো হয়েছে।

বিজ্ঞাপন