বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সোনার দাম ফের বেড়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

সোনার দাম বেড়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম ফের বেড়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

চলতি সপ্তাহে টানা দুই দফায় সোনার দাম বেড়েছে সাড়ে ৬ হাজার টাকা। আজ বুধবার প্রতি ভরি স্বর্ণে ৩ হাজার ৩২৪ টাকা বৃদ্ধি পায়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

এর আগে, গত সোমবার সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি পেয়েছিল। সোনার দাম বাড়লেও রুপার দাম আজ অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকাই রয়েছে।

বিজ্ঞাপন