শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সোনার ভরিতে বাড়ল সাড়ে ৫ হাজার টাকা

দেশের বাজারে সোনার দাম বেড়ে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা হয়েছে।

সোনার ভরিতে বাড়ল সাড়ে ৫ হাজার টাকা

টানা তিন দফা কমার পর দেশের বাজারে সোনার দাম বেড়েছে। ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে।

বাজুস জানিয়েছে, নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা বুধবার ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দামের সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গতকাল দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছিল। ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

বিজ্ঞাপন