ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে গ্যাস উৎপাদন বাড়াতে সরকার দুটি নতুন কূপ খনন করতে যাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে দৈনিক ৩ কোটি ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যার বাজার মূল্য প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা।
৪ নভেম্বর, বুধবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনা কমিশন জানায়, সভায় গ্যাস কূপ খনন সংক্রান্ত প্রকল্প উপস্থাপন করা হয়।
প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। আলোচনায় ১৪টি এজেন্ডা ছিল, যার মধ্যে তিতাস গ্যাসক্ষেত্রে কূপ খননের বিষয়টি অন্যতম।
প্রথম বছরে একটি কূপ থেকে এবং দেড় বছরের মধ্যে দুটি কূপ থেকেই গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ১০ বছরে এখানে থেকে মোট ১০ হাজার ৭৪ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে, পাশাপাশি ৬০ হাজার ব্যারেলের বেশি কনডেনসেট বা তরল পেট্রোলিয়ামও উৎপাদিত হবে।
প্রকৌশল কাজ ও রিগ ফাউন্ডেশন নির্মাণের জন্য থার্ড পার্টির মাধ্যমে কাজ করা হবে, যেখানে দেশি-বিদেশি পরামর্শকরাও যুক্ত হবেন।