দেশে গ্যাসের উৎপাদন বেড়ে বর্তমানে ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট অর্থাৎ ২৬০ কোটি ঘনফুটে দাঁড়িয়েছে। পেট্রোবাংলার দৈনিক গ্যাস ও কনডেনসেট উৎপাদন এবং বিতরণ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৬০ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন হয়েছে। বর্তমানে দেশে ১১৯টি উৎপাদনশীল কূপ রয়েছে যাদের সক্ষমতা ৩ হাজার ৮৫৪ এমএমসিএফডি।
এছাড়া, উৎপাদনের পরিমাণ ২ হাজার ৬০০ দশমিক ১ এমএমসিএফডি। দেশের গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন করেছে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলো।
গতকাল ব্রাহ্মণবাড়িয়ার তিতাস-২৮ কূপ উদ্বোধনের পর জাতীয় গ্রিডে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হয়েছে। এই উন্নয়ন দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থায় একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।