বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২,৬১০ মিলিয়ন ঘনফুট

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২,৬১০ মিলিয়ন ঘনফুটে পৌঁছেছে।

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২,৬১০ মিলিয়ন ঘনফুট

দেড় মাসের সংকটের পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বৃদ্ধি পেয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গ্যাস সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুটে।

গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার পর আজ এই বৃদ্ধির খবর এসেছে। প্রধানমন্ত্রী দেশের শীর্ষস্থানীয় ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আশ্বাস দিয়েছিলেন যে, মঙ্গলবার রাত থেকে কলকারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করা হবে।

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বৃদ্ধি পাওয়ায় শিল্প ও আবাসিক খাতে গ্যাসের সরবরাহ ও চাপ কিছুটা বেড়েছে। তবে বিদ্যুৎ, সিএনজি ও সার কারখানায় এখনও ঘাটতি রয়ে গেছে, ফলে সংকট পুরোপুরি কাটেনি।

পেট্রোবাংলা জানাচ্ছে, সেপ্টেম্বর মাসে ১০টি এলএনজি কার্গো আনার পরিকল্পনা রয়েছে। কিন্তু একাধিকবার দরপত্র দেওয়া সত্ত্বেও সবগুলো পাওয়া যায়নি। বর্তমানে ৯টি এলএনজি কার্গো আমদানি নিশ্চিত হয়েছে।

এর মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের দুটি এবং স্বল্পমেয়াদি চুক্তির আওতায় সৌদি আরবের আরামকোর দুটি কার্গো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া খোলাবাজার থেকে পাঁচটি কার্গো কেনা হয়েছে।

বিজ্ঞাপন