মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

মাতারবাড়ীতে বাড়ল জাহাজের বার্থিং সীমা, ২৩০ মিটার জাহাজ ভিড়বে

মাতারবাড়ীতে জাহাজের বার্থিং সীমা বাড়ানো হয়েছে, ২৩০ মিটার দীর্ঘ জাহাজ ভিড়তে পারবে।

মাতারবাড়ীতে বাড়ল জাহাজের বার্থিং সীমা, ২৩০ মিটার জাহাজ ভিড়বে

কক্সবাজারের মাতারবাড়ীতে জাহাজের বার্থিং সীমা বাড়ানো হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, এখন থেকে ২৩০ মিটার দীর্ঘ ও ১২ দশমিক ৫ মিটার গভীরতার জাহাজ এই জেটিতে ভিড়তে পারবে।

নতুন এই সুবিধার ফলে একসঙ্গে ৮ হাজার একক কনটেইনারবাহী জাহাজ প্রবেশের সুযোগ তৈরি হয়েছে। এর আগে, মাতারবাড়ী বন্দরে সর্বোচ্চ ১১ মিটার গভীরতার জাহাজ প্রবেশ করতে পারত। সম্প্রতি চ্যানেলটি নতুন করে খননের পর, বড় জাহাজগুলো ভিড়তে পারবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম বলেন, ‘চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ ৯ দশমিক ৫ মিটার গভীরতার জাহাজ প্রবেশ করতে পারে, যেখানে মাতারবাড়ীর নতুন সক্ষমতা বড় জাহাজ পরিচালনার নতুন সুযোগ তৈরি করবে।’

বিজিএমইএর প্রথম সহসভাপতি সেলিম রহমান বলেন, ‘দেশের অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবকাঠামো উন্নয়ন অব্যাহত রাখতে হবে। দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হতে কৌশলী ভূ-রাজনীতিও প্রয়োজন।’

শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক খায়রুল আলম সুজন জানান, ‘মাতারবাড়ীতে আধুনিক টার্মিনাল, দ্রুত পণ্য হ্যান্ডলিং, যোগাযোগ অবকাঠামো তৈরির পাশাপাশি চ্যানেলের নাব্যতা ধরে রাখতে নিয়মিত খনন করতে হবে।’

বিজ্ঞাপন