আগামীকাল মঙ্গলবার থেকে শিল্প কারখানায় চাহিদামাফিক বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন ব্যবসায়ীরা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ২০টি ব্যবসায়ী সংগঠনের নেতাদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তারা। এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক বলেন, "ব্যবসায়িক সংগঠনগুলো সরকারের ওপর আস্থা রাখতে চায়।"
তিনি আরও জানান, "সরকারের পক্ষ থেকে যেসব পরিকল্পনা নেওয়া হয়েছে, তার সুষ্ঠু ব্যবস্থাপনা চায়।"
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, "২০২৮ সালের আগে নতুন আরেকটি এফএসআরসি চালু নিয়ে কাজ শুরু হয়েছে।"
তিনি জানান, এটি এবং আগের দুটি সহ সরকারের মোট ৫টি ভাসমান এলএনজি টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে।
এছাড়া, স্থলভাগে এলএনজি টার্মিনালের পরিকল্পনাও করছে সরকার।