সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের অর্থায়নে ইনসুলিন উৎপাদন বাড়াবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস

ব্র্যাক ব্যাংক এসকেএফ ফার্মাসিউটিক্যালসকে ইনসুলিন উৎপাদন বাড়ানোর জন্য অর্থায়ন সুবিধা প্রদান করেছে।

ব্র্যাক ব্যাংকের অর্থায়নে ইনসুলিন উৎপাদন বাড়াবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস

বাংলাদেশে ইনসুলিনের সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক ব্যাংক এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে অর্থায়ন সুবিধা প্রদান করেছে। এই অর্থায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইনসুলিন উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

এসকেএফ দীর্ঘদিন ধরে ডেনমার্কভিত্তিক বহুজাতিক কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ইনসুলিন উৎপাদন করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ভায়াল ও পেনফিল উভয় ফরম্যাটে ইনসুলিন উৎপাদন করছে, যা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য মানসম্মত ইনসুলিন নিশ্চিত করছে।

এসকেএফ তৃতীয় ইনসুলিন ভায়াল উৎপাদন লাইন স্থাপন করছে, যা উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। এর ফলে দেশ ও বিদেশে ইনসুলিনের চাহিদা পূরণে সহায়ক হবে।

ব্র্যাক ব্যাংকের অর্থায়ন বাংলাদেশের ওষুধ ও স্বাস্থ্যসেবা খাতে কৌশলগত বিনিয়োগের প্রতিফলন। এর মাধ্যমে জীবনরক্ষাকারী এই ওষুধের সরবরাহ বাড়ানোর পাশাপাশি দেশের উৎপাদন সক্ষমতা শক্তিশালী হবে।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘বাংলাদেশে ইনসুলিনের উৎপাদন বাড়ানো মানে মানুষের প্রতিদিনের প্রয়োজনীয় ওষুধের ক্ষেত্রে নিজস্ব সক্ষমতা তৈরি করা।’

ব্র্যাক ব্যাংক বিভিন্ন উৎপাদনশিল্পে অর্থায়ন সুবিধা বাড়িয়ে যাচ্ছে, যার মধ্যে তৈরি পোশাক, ওষুধ, নির্মাণ, বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞাপন