রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

নতুন পে স্কেলে পেনশনের হার বাড়বে ১০০ শতাংশ পর্যন্ত

নতুন পে স্কেলের আওতায় পেনশন বৃদ্ধি হবে ১০০ শতাংশ পর্যন্ত।

নতুন পে স্কেলে পেনশনের হার বাড়বে ১০০ শতাংশ পর্যন্ত

নতুন পে স্কেল বাস্তবায়নের পর পেনশনভোগীরা তাদের ভাতা বৃদ্ধির বিষয়ে আগ্রহী ছিলেন। নতুন বেতন স্কেলের আওতায় অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের নিট পেনশন পুনর্নির্ধারণ করা হয়েছে, যা সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে।

৩০ জুন ২০২৬ তারিখে যাদের মূল পেনশন ৯ হাজার টাকা বা তার কম, তাদের পেনশন বৃদ্ধি হবে ১০০ শতাংশ। এই ক্ষেত্রে সর্বনিম্ন নিট পেনশন হবে ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১৮ হাজার টাকা।

যাদের নিট পেনশন ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত, তাদের পেনশন বাড়বে ৭৫ শতাংশ। এ শ্রেণির জন্য সর্বনিম্ন নিট পেনশন ১৮ হাজার ১ টাকা এবং সর্বোচ্চ ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনপ্রাপ্তদের ক্ষেত্রে বৃদ্ধির হার হবে ৬৫ শতাংশ। এই শ্রেণিতে সর্বনিম্ন নিট পেনশন হবে ৩৫ হাজার ১ টাকা এবং সর্বোচ্চ ৪৯ হাজার টাকা।

৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনপ্রাপ্তদের জন্য বৃদ্ধির হার ৬০ শতাংশ। এ শ্রেণির জন্য সর্বনিম্ন নিট পেনশন ৪৯ হাজার ১ টাকা এবং সর্বোচ্চ ৬২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

৪০ হাজার ১ টাকা ও তদূর্ধ্ব নিট পেনশনপ্রাপ্তদের ক্ষেত্রে বৃদ্ধির হার হবে ৫৫ শতাংশ। এ শ্রেণিতে সর্বনিম্ন নিট পেনশন হবে ৬২ হাজার ১ টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা।

৭০ হাজার ২০০ টাকার বেশি পেনশনপ্রাপ্তদের জন্য বিশেষ বিধান থাকবে। যারা ইতোমধ্যে ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন উত্তোলন করছেন, তারা ১ জুলাই ২০২৭ তারিখে পরবর্তী বার্ষিক বৃদ্ধি কার্যকর হওয়ার আগ পর্যন্ত বিদ্যমান নিট পেনশনই পাবেন।

নতুন বেতন স্কেল কার্যকর হওয়ার তারিখ থেকে নিট পেনশনপ্রাপ্ত অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের জন্য প্রচলিত বিশেষ সুবিধা বিলুপ্ত হবে। ১ জুলাই ২০২৬ তারিখ থেকে কর্মরত কোনো কর্মচারী মারা গেলে তার পরিবার পেনশন, আনুতোষিক ও অন্যান্য প্রাপ্য ভাতা পাবেন।

বিজ্ঞাপন