বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকায় বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ১০টি এলাকায়

ঢাকায় বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ১০টি এলাকায়।

ঢাকায় বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ১০টি এলাকায়

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতের জন্য বৃহস্পতিবার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ আজ বুধবার এ তথ্য জানিয়েছে।

তিতাস গ্যাসের একটি বার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস বন্ধ থাকবে আগারগাঁও, তালতলা (পশ্চিমাংশ), শেওড়াপাড়া (পশ্চিমাংশ), কাজীপাড়া (পশ্চিমাংশ), মিরপুর-১০ (পশ্চিমাংশ), মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর (কল্যাণপুর হতে মিরপুর-১ গামী সড়কের ডানপার্শ্ব), শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায়।

এছাড়া, কর্তৃপক্ষ জানিয়েছে যে, এসব এলাকার বিদ্যমান আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, সংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপও বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন