বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল পৌনে ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নেপালের নির্বাচন কমিশনারসহ মোট ৬ জন প্রতিনিধি অংশ নেন। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্যান্য কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন।
বৈঠকে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট নিয়ে আলোচনা হবে। এছাড়া, দুই দেশের নির্বাচন ব্যবস্থা, নির্বাচন পরিচালনা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।