বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ৭ বছর পূর্ণ হলো আজ। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করা হয়, যা পুরো দেশকে নাড়িয়ে দেয়।
হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটার মাত্র ৩৭ দিনের মধ্যে গোয়েন্দা পুলিশ মামলার তদন্ত শেষ করে এবং ২০১৯ সালের ১৩ নভেম্বর অভিযোগপত্র দাখিল করে।
২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান মামলার রায় প্রদান করেন। রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
হাইকোর্টও ওই সাজা বহাল রাখলেও চূড়ান্ত বিচারিক প্রক্রিয়া এখনও শেষ হয়নি। আপিল বিভাগে আসামিদের আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে মামলাটি।