বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মেসির সম্মানে রোজারিও শহর নতুন সাজে সজ্জিত

মেসির সম্মানে রোজারিও শহর নতুন সাজে সজ্জিত হয়েছে।

মেসির সম্মানে রোজারিও শহর নতুন সাজে সজ্জিত

আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির সম্মানে জন্মস্থান রোজারিও শহরে বিশেষ আয়োজন করা হয়েছে। শহরের ন্যাশনাল ফ্ল্যাগ মেমোরিয়ালে ৩০ মিটার দীর্ঘ একটি জার্সি স্থাপন করা হয়েছে, যার নম্বর ১০ এবং পেছনে লেখা রয়েছে 'গ্রাসিয়াস', স্প্যানিশ ভাষায় যার অর্থ 'ধন্যবাদ'।

মেসি আগামীকাল বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন। এ উপলক্ষে স্থানীয় ফুটবলপ্রেমীরা এই ব্যতিক্রমী আয়োজন করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়।

আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিদায়ী ম্যাচ উপলক্ষে বিশেষ প্রস্তুতি নিয়েছে। ম্যাচ শুরুর আগে মনুমেন্তালে সাংস্কৃতিক আয়োজন ও সংগীত পরিবেশন করা হবে। ম্যাচ শেষে মেসির হাতে তুলে দেওয়া হবে তার ক্যারিয়ারের স্মরণে তৈরি একটি বিশেষ স্মারক জার্সি।

এছাড়া, স্টেডিয়ামের বড় পর্দায় মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো নিয়ে একটি ভিডিও প্রদর্শিত হবে। মেসি ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দেন।

এটি হবে আর্জেন্টিনার হয়ে মেসির ২০৮তম আন্তর্জাতিক ম্যাচ। এর আগে তিনি ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন এবং বিশ্বকাপ ও কোপা আমেরিকা জিতেছেন।

বিজ্ঞাপন