বিএটি বাংলাদেশ পিএলসি এর করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স (কোরা) বিভাগের প্রধান হিসেবে ১ অক্টোবর থেকে দায়িত্ব গ্রহণ করেছেন মোমশাদ আলী খান।
মোমশাদ আলী খানের পেশাগত অভিজ্ঞতা দুই দশকেরও বেশি সময়ের, যেখানে তিনি করপোরেট অ্যাফেয়ার্স, রেগুলেটরি অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট রিলেশনস, স্টেকহোল্ডার এনগেজমেন্ট এবং স্ট্র্যাটেজিক কমিউনিকেশনসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন।
বিএটি বাংলাদেশে যোগদানের পূর্বে তিনি কোকা-কোলা বাংলাদেশের পাবলিক অ্যাফেয়ার্স, কমিউনিকেশনস অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের পরিচালক ছিলেন এবং কোকা-কোলা বাংলাদেশ লিডারশিপ টিমের সদস্যও ছিলেন।
এর আগে, তিনি জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের করপোরেট অ্যান্ড ফিসকাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনের শুরুতে, তিনি এক দশকেরও বেশি সময় শেভরন বাংলাদেশে কাজ করেছেন।
মোমশাদ আলী খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।
নিয়োগ প্রসঙ্গে মোমশাদ আলী খান বলেন, ‘এ অঞ্চলে ১১৬ বছরেরও বেশি সময়ের ঐতিহ্য ধারণকারী একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সম্মানিত।’
তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ সহকর্মীদের সঙ্গে কাজ করে, এর টেকসই সাফল্যের ধারাকে আরও এগিয়ে নিতে চাই।’