মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন বেলজিয়ামের ফ্রান্সিস লুই হ্যালজেন

বেলজিয়ামের ফ্রান্সিস লুই হ্যালজেন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন।

পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন বেলজিয়ামের ফ্রান্সিস লুই হ্যালজেন

বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস লুই হ্যালজেন এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেছেন। আজ মঙ্গলবার বিকেলে সুইডেনের স্টকহোম থেকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এই ঘোষণা দেয়।

হ্যালজেনকে মহাকাশ থেকে পৃথিবীতে আসা শক্তিশালী নিউট্রিনো কণা শনাক্ত করার জন্য এবং সেগুলো খুঁজে বের করার কাজে আইসকিউব নামে বিশাল যন্ত্র তৈরিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে।

গত বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন মার্কিন তিন বিজ্ঞানী, তারা হলেন জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরেট এবং জন এম. মার্টিনিস।

নোবেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৭ অক্টোবর বুধবার বাংলাদেশ সময়ে বিকেল ৩টা ৪৫ মিনিটে রসায়নে নোবেলজয়ী বিজ্ঞানীদের নাম ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন