ঢাকা শহরে অটোরিকশার কারণে স্বাভাবিক গতি হারানোর বিষয়টি সামনে এসেছে। সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, অটোরিকশাকে নীতিমালার আওতায় আনার কাজ শুরু হয়েছে।
মন্ত্রী মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডি লেকের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এ তথ্য জানান। তিনি বলেন, সংস্কার শেষে লেকে আধুনিক সব সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে।
পরিবেশ উন্নয়নে প্রধানমন্ত্রী দুটি প্রকল্পের অনুমোদন দিয়েছেন বলে উল্লেখ করেন শেখ রবিউল আলম। তিনি নাগরিকদের নিজ শহর পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান এবং লেকে ময়লা না ফেলতে বলেন।
মন্ত্রী বর্ষায় জলাবদ্ধতাকে ঢাকার একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেন এবং জানান, জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রী থেকে ৩৫০ কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়েছে।