বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকায় বিল্ডিং রেগুলেটরি অথরিটি শক্তিশালী করার উদ্যোগ

ঢাকায় বিল্ডিং রেগুলেটরি অথরিটি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ঢাকায় বিল্ডিং রেগুলেটরি অথরিটি শক্তিশালী করার উদ্যোগ

ঢাকার অপরিকল্পিত নগরায়ন ঠেকাতে বিল্ডিং রেগুলেটরি অথরিটিকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে এক আলোচনাসভায় এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ভবনের ছাড়পত্র দিতে এখন থেকে আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল ও ইলেক্ট্রো-মেকানিক্যাল বিষয় যাচাই করা হবে। এটি ভবন নির্মাণের মান নিশ্চিত করবে এবং নগর পরিকল্পনায় সহায়ক হবে।

তিনি জানান, রাজধানীর গুলশান, বনানী ও বারিধারার ৭০ থেকে ৮০ শতাংশ বহুতল ভবনে সেপটিক ট্যাংক বা সোকওয়েল না বানিয়ে সরাসরি ক্যানাল ও লেকে স্যুয়ারেজ সংযোগ দেওয়া হয়েছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর।

পরিবেশ রক্ষায় এসব এলাকার অ্যাসোসিয়েশনের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভায় শহরের বিভিন্ন সেবা সংস্থাকে এক ছাতার নিচে এনে সমন্বিত ব্যবস্থার ওপরও গুরুত্ব দেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান।

বিজ্ঞাপন