অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য জনপ্রিয় ব্র্যান্ড ফানটাস্টিক হেব্বি এনার্জি আয়োজিত 'হেব্বি অ্যাডভেঞ্চার টু হিমালয়' ক্যাম্পেইন বর্তমানে তার সবচেয়ে রোমাঞ্চকর পর্যায়ে পৌঁছেছে।
৭ হাজারেরও বেশি অংশগ্রহণকারীর মধ্যে দুই ধাপে বাছাই ও যাচাই প্রক্রিয়া শেষে নির্বাচিত সেরা ৩ বিজয়ী বর্তমানে নেপালে তাদের বহু প্রতীক্ষিত অ্যাডভেঞ্চার উপভোগ করছেন। বিজয়ীদের সঙ্গে গাইড হিসেবে রয়েছেন সবার প্রিয় মুখ গোওয়াইল্ড, যিনি পুরো অভিযানের রোমাঞ্চকে আরও প্রাণবন্ত করে তুলছেন।
এই ১৩ দিনের ভ্রমণে নেপালের পাহাড়, প্রকৃতি ও অ্যাডভেঞ্চারের নানা অভিজ্ঞতা উপভোগ করছেন বিজয়ীরা। তারা জানান, দীর্ঘ বাছাই প্রক্রিয়ায় নিজেদের সেরাদের একজন হিসেবে নির্বাচিত হওয়া এবং সরাসরি হিমালয়ের দেশে যাওয়ার অভিজ্ঞতাকে জীবনের স্মরণীয় মুহূর্ত হিসেবে দেখছেন।
বিজয়ীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা তাদের জন্য এই বিশেষ সুযোগ তৈরি করেছেন। ফানটাস্টিক হেব্বি এনার্জির মূল ভাবনা ছিল তরুণ ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের নতুন অভিজ্ঞতা গ্রহণে উৎসাহিত করা এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আরও প্রাণবন্ত করে তোলা।