বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে ফ্রান্সের এয়ারবাসের চুক্তি আজ

আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্রান্সের এয়ারবাসের সাথে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে ফ্রান্সের এয়ারবাসের চুক্তি আজ

আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্রান্সের এয়ারবাস কম্পানির সাথে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করবে। এই চুক্তি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে।

চুক্তির আওতায় বিমান বহরে ৪টি এ৩৫০-৯০০ ওয়াইড-বডি এবং ৬টি এ৩২১নিও ন্যারো-বডি উড়োজাহাজ যুক্ত হবে। এই উদ্যোগটি ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনার পাশাপাশি দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণের অংশ হিসেবে নেওয়া হচ্ছে।

এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ইউর্গেন ওয়েস্টারমেয়ার এবং বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন চুক্তিতে স্বাক্ষর করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।

৪টি এ৩৫০-৯০০ উড়োজাহাজ বিমানের ভবিষ্যৎ দূরপাল্লার ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে, এবং ৬টি এ৩২১নিও উড়োজাহাজ আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে ব্যবহার করা হবে। বর্তমানে বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা ১৯টি, নতুন উড়োজাহাজ যুক্ত হলে মোট সংখ্যা দাঁড়াবে ৫৪টিতে।

বিজ্ঞাপন