বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাজধানীর ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বৃহস্পতিবার

রাজধানীর বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রাজধানীর ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বৃহস্পতিবার

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার, ৮ অক্টোবর, রাজধানীর কিছু এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ বুধবার, ৭ অক্টোবর, এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আগারগাঁও, তালতলার পশ্চিমাংশ, শেওড়াপাড়ার পশ্চিমাংশ, কাজীপাড়ার পশ্চিমাংশ, মিরপুর-১০-এর পশ্চিমাংশ, মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায়।

এছাড়া, কল্যাণপুর থেকে মিরপুর-১গামী সড়কের ডান পাশের এলাকাতেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট এলাকায় গ্যাসের স্বল্পচাপও দেখা দিতে পারে।

জরুরি মেরামত কাজের কারণে এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন