মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
অর্থনীতি

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ট

২০২৬ সালে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ট।

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ট

২০২৬ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেছেন দুই মার্কিন নাগরিক রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ট। তাদেরকে ‘সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল রাখার নীতির ক্ষুদ্র অর্থনৈতিক ভিত্তি প্রতিষ্ঠায়’ অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হয়।

১২ অক্টোবর, সোমবার, সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাদের নাম ঘোষণা করে। এই পুরস্কারটি আলফ্রেড নোবেলের স্মরণে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক, সভারিয়েস রিক্সব্যাংক দ্বারা প্রদান করা হয়।

রবার্ট ই হল ১৯৪৩ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পালো আল্টো শহরে জন্মগ্রহণ করেন এবং নোবেল পুরস্কার ঘোষণার সময় তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, হল অর্থনীতির ইমেরিটাস অধ্যাপক এবং হুভার ইনস্টিটিউশনের একজন জ্যেষ্ঠ গবেষক।

অন্যদিকে, মাইকেল উডফোর্ড ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের চিকোপি শহরে জন্মগ্রহণ করেন। তিনি নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্থনীতির অধ্যাপক।

পুরস্কার ঘোষণায় বলা হয়, রবার্ট হল ও মাইকেল উডফোর্ড দেখিয়েছেন কীভাবে অর্থনীতিকে স্থিতিশীল রাখার নীতিকে নতুনভাবে কার্যকর করে তুলতে অর্থনৈতিক মডেল পুনর্গঠন করা যায়। তারা মূল্যস্ফীতি, উৎপাদন ও ভোগের মতো সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলোর মধ্যকার পরিসংখ্যানগত সম্পর্কের ওপর নির্ভর না করে ক্ষুদ্র অর্থনৈতিক বিশ্লেষণকে বেছে নেন।

বিজ্ঞাপন