সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
অর্থনীতি

এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, ৭ দফা দাবি ব্যবসায়ীদের

এলপিজি ব্যবসায়ীরা ৭ দফা দাবি জানিয়ে ১৬-১৭ অক্টোবর সারাদেশে বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে।

এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, ৭ দফা দাবি ব্যবসায়ীদের

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় ও সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ৭ দফা দাবি জানিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। সংগঠনটি ঘোষণা করেছে, দাবি না মানা হলে আগামী ১৬ ও ১৭ অক্টোবর সারাদেশে সব এলপি গ্যাসের দোকান বন্ধ রাখা হবে।

১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সেলিম খান এই ঘোষণা দেন। তিনি জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লাইসেন্স ফি, লোড-আনলোড এবং সিলিন্ডার লোকসানসহ বিভিন্ন খরচ বাড়ানোর কারণে ব্যবসায়ীদের কমিশন ৭% করার দাবি জানানো হয়েছে।

এছাড়া, দীর্ঘদিন গ্যাস সরবরাহে ব্যর্থ কোম্পানির সিলিন্ডার সরকারি বা কোম্পানির ব্যবস্থাপনায় রিফিল করার, কোম্পানির চালানে মূল দাম উল্লেখ করার এবং গ্যাস পৌঁছে না দিলে কোম্পানিকে গাড়ি ভাড়া দেয়ার দাবিও জানানো হয়েছে।

সংগঠনটি কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও রেলিং ইস্যুতে মামলা বন্ধ এবং ভোক্তা অধিকারের অযৌক্তিক জরিমানা বন্ধের আহ্বান জানিয়েছে।

গত ৪ অক্টোবর এলপিজির দাম বাড়ানো হয়, যার ফলে ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিজ্ঞাপন