রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১ মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় ৩০ জন নিহত মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯ পেরু-ইকুয়েডরে এল নিনোর কারণে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা গাজায় ইসরায়েলি হামলায় মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ার্সের ২ কর্মী নিহত রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে হত্যা গাজায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিক্ষাবিভাগের কর্মকর্তা ও সাতজন
অর্থনীতি

২৯ অক্টোবর বিইআরসির গণশুনানি, এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

২৯ অক্টোবর বিইআরসির গণশুনানি উপলক্ষে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার।

২৯ অক্টোবর বিইআরসির গণশুনানি, এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

আগামী ২৯ অক্টোবর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানির দিন নির্ধারণ করেছে। এ ঘোষণার পরই এলপিজি ব্যবসায়ীরা দেশব্যাপী দু'দিনের ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।

এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড কমিশনের বৃদ্ধিসহ সাত দফা দাবিতে ১৫ ও ১৬ অক্টোবর ধর্মঘটের ডাক দিয়েছিল। তবে সরকারের কঠোর হুঁশিয়ারি এবং বিইআরসির আশ্বাসের প্রেক্ষিতে তারা ধর্মঘট প্রত্যাহার করে।

সরকার ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করলেও বাজারে তা আরও বেশি দামে বিক্রি হচ্ছিল। এলপিজির সংকটও প্রকট হয়ে উঠেছিল। এ অবস্থায়, সরকারের পক্ষ থেকে বেশি দামে বিক্রির বিরুদ্ধে অভিযান শুরু করা হয়।

১২ অক্টোবর সংবাদ সম্মেলন করে এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি তাদের সাত দফা দাবি জানায়। বিইআরসি আগামী ২৯ অক্টোবর গণশুনানির মাধ্যমে এলপিজির মূল্য সমন্বয়ের চেষ্টা করবে।

বিজ্ঞাপন