শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

রূপপুরে ইউনিট-১ এ সফল পারমাণবিক বিক্রিয়া শুরু

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এ পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে, যা বিদ্যুৎ উৎপাদনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

রূপপুরে ইউনিট-১ এ সফল পারমাণবিক বিক্রিয়া শুরু

পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এ সফলভাবে পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে। ৮ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর রোববার বিকেলে পরমাণু চুল্লিতে এই বিক্রিয়া শুরু হয়।

এর মাধ্যমে দেশের একমাত্র পারমাণবিক কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন শুরুর আরও কাছাকাছি পৌঁছেছে। চলতি বছরের মে মাসে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি ইউরেনিয়াম লোডিং সম্পন্ন হয়েছিল।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর চুল্লিতে ইউরেনিয়ামের ফিশন বা বিক্রিয়া শুরু হয়েছে। এই বিক্রিয়া থেকে উৎপন্ন তাপে পানির বাষ্প তৈরি করে তা দিয়ে টারবাইন ঘোরানো হবে।

বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ায় ফুয়েল লোডই ছিল চূড়ান্ত ধাপ। সম্প্রতি ইউনিট-১ এর প্রেসার অপারেটিভ রিলিফ ভালভ ত্রুটিমুক্ত হয়েছে। রাশিয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ১৬ ও ১৮ এমপিএ উচ্চচাপের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রাথমিকভাবে কয়েক মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হতে পারে, যা পরে ধাপে ধাপে বাড়বে। দুই ইউনিটের মোট সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট হবে।

বিজ্ঞাপন