মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকায় অটোরিকশা চলবে, তবে প্রধান সড়কে নয়

ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলবে, তবে প্রধান সড়কে চলতে দেওয়া হবে না।

ঢাকায় অটোরিকশা চলবে, তবে প্রধান সড়কে নয়

রাজধানী ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলবে, তবে প্রধান সড়কগুলোতে চলতে দেওয়া হবে না। আজ সোমবার এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, নীতিমালার আলোকে ঢাকা শহরে অটোরিকশা চলতে দেওয়া হবে। তবে প্রধান সড়ক এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এ ধরনের যানবাহন চলতে নিষেধাজ্ঞা থাকবে।

শেখ রবিউল আলম আরও জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ধানমন্ডি লেক নান্দনিক করার কাজ শুরু হবে। পানির নিচে জমে থাকা ময়লা অপসারণ করে নতুন করে পানির স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন