বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ফ্রান্সে শিক্ষা আন্দোলনে ৬ হাজার গ্রেপ্তার, সহিংসতা ছড়িয়ে পড়েছে

ফ্রান্সে শিক্ষা সংকটের প্রতিবাদে বিক্ষোভে ৬ হাজার গ্রেপ্তার, সহিংসতা ছড়িয়েছে।

ফ্রান্সে শিক্ষা আন্দোলনে ৬ হাজার গ্রেপ্তার, সহিংসতা ছড়িয়ে পড়েছে

ফ্রান্সে শিক্ষা খাতে সংকট ও অব্যবস্থাপনার বিরুদ্ধে চলমান বিক্ষোভ-সহিংসতায় ৩ সপ্তাহে ৬ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সংঘর্ষের ফলে আহত হয়েছে অন্তত ৭১৫ পুলিশ সদস্য এবং ২১৫ কিশোর। শিক্ষার্থীদের সংগঠন জানায়, মঙ্গলবার প্রায় ১ হাজার ৮শটি স্কুল অবরোধ করা হয়েছে বা বন্ধ রাখা হয়েছে।

এছাড়া, ৯০ শতাংশ বিশ্ববিদ্যালয়ও অবরুদ্ধ রয়েছে। শুরুতে শান্তিপূর্ণ বিক্ষোভ হলেও পরবর্তীতে সহিংসতা ছড়িয়ে পড়ে। লিওঁ শহরে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে পুলিশ টিয়ারগ্যাস ব্যবহার করে।

প্যারিস, নিসসহ ৩০টির বেশি শহরে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার, উত্তর ফ্রান্সে পুলিশের ছোড়া গ্রেনেড তুলতে গিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরের হাত বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে তদন্ত শুরু হয়েছে।

বিজ্ঞাপন