বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকায় ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে কাল

ঢাকায় গ্যাস সরবরাহ ৬ ঘণ্টা বন্ধ থাকবে আগামীকাল।

ঢাকায় ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে কাল

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নির্মাণাধীন নারায়ণগঞ্জের পাগলা রেলওয়ে স্টেশন এলাকায় ৭ নম্বর সেতুর পাশে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল শুক্রবার (২৬ জুন) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট এলাকার আশপাশের অঞ্চলে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন