বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

২০২৫ সালে সেবা খাতে ১৫.৯% বেশি দুর্নীতি: টিআইবি প্রতিবেদন

টিআইবি’র জরিপ অনুযায়ী, ২০২৫ সালে সেবা খাতে দুর্নীতি ১৫.৯% বেড়েছে।

২০২৫ সালে সেবা খাতে ১৫.৯% বেশি দুর্নীতি: টিআইবি প্রতিবেদন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি জরিপ অনুযায়ী, ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময় সেবা খাতে দুর্নীতি ১৫.৯ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ধানমন্ডিতে ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’-এর প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। জরিপটি নভেম্বর ২০২৪ থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত পরিচালিত হয়।

জরিপে দেখা যায়, ২০২৫ সালে সেবাখাতে ১২ হাজার ৬৩৩ কোটি টাকা ঘুষ নেওয়া হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

সরকারি সেবা খাতগুলোর মধ্যে পাসপোর্ট অফিসে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে, যেখানে ৮৪.৪ শতাংশ গ্রাহক দুর্নীতির শিকার হয়েছেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে ৭৯.৩ শতাংশ গ্রাহক দুর্নীতির শিকার।

অন্য খাতগুলোর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ৪৯.৩ শতাংশ, কৃষি ৪৯.৩ শতাংশ, ভূমি ৪৭.৬ শতাংশ, বিচার সংশ্লিষ্ট সেবা ৩৯.৬ শতাংশ, শিক্ষা ৩৪.৮ শতাংশ, এবং স্বাস্থ্য ২৯.৭ শতাংশ গ্রাহক ঘুষের শিকার হয়েছেন।

সার্বিকভাবে দেশের ৬৩.৬ শতাংশ মানুষ অন্তত একটি খাতে ঘুষের শিকার হয়েছে এবং ৮১.৬ শতাংশ মানুষ সেবা গ্রহণে কমপক্ষে একটি খাতে দুর্নীতির শিকার হয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সেবাদাতাদের জন্য আচরণবিধি প্রণয়নের সুপারিশ করেছে টিআইবি।

বিজ্ঞাপন