বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

২০২৫ সালে সেবাখাতে ঘুষ-দুর্নীতি বেড়েছে: টিআইবি

২০২৫ সালে সেবাখাতে ঘুষ-দুর্নীতি বেড়েছে, জানিয়েছে টিআইবি।

২০২৫ সালে সেবাখাতে ঘুষ-দুর্নীতি বেড়েছে: টিআইবি

২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে সেবাখাতে সার্বিকভাবে দুর্নীতি বেড়ে যাওয়ার তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি)।

আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির আয়োজিত ‘সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরা হয়। সংস্থাটির মতে, আওয়ামী সরকারের পতনের পর ছাত্র-জনতার বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশার বিপরীত চিত্র ফুটে উঠেছে।

টিআইবির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের প্রাক্কলিত মোট ঘুষের পরিমাণের তুলনায় ২০২৫ সালে প্রায় ১৫ দশমিক ৯ শতাংশ ঘুষ লেনদেন বেড়েছে, যা ১ হাজার ৭২৯ দশমিক ৯ কোটি টাকা। এই পরিমাণ বাংলাদেশের জিডিপির ০.২৩ শতাংশ এবং সংশোধিত জাতীয় বাজেটের ১.৫৮ শতাংশ।

২০২৫ সালে জাতীয় পর্যায়ে প্রাক্কলিত মোট ঘুষের পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৬৩৩.২ কোটি টাকা। জরিপটি দেশের ১৮টি খাত ও সেবার ওপর পরিচালিত হয়েছে।

জরিপে দেখা গেছে, ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে জাতীয়ভাবে দুর্নীতির শিকার হওয়া খানার হার ১৫ দশমিক ১ শতাংশ এবং ঘুষের শিকার হওয়া খানার হার ২৫ দশমিক ২ শতাংশ বেড়েছে। পাসপোর্ট ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে সেবা নিতে গিয়ে সবচেয়ে বেশি মানুষ দুর্নীতি ও ঘুষের শিকার হয়েছেন।

বিজ্ঞাপন