বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বাংলা কিউআর: ডিজিটাল লেনদেনে বৈপ্লবিক পরিবর্তন আসছে

বাংলাদেশ ব্যাংক চালু করছে বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেন ব্যবস্থা, যা ডিজিটাল লেনদেনকে সহজ ও স্বচ্ছ করবে।

বাংলা কিউআর: ডিজিটাল লেনদেনে বৈপ্লবিক পরিবর্তন আসছে

বাংলাদেশ ব্যাংক দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে সহজ, সাশ্রয়ী ও সর্বজনীন করতে বাংলা কিউআর (কুইক রেসপন্স) কোডভিত্তিক লেনদেন ব্যবস্থা চালু করছে।

এই ক্যাশলেস ব্যবস্থা লেনদেনকে আরও সহজ ও স্বচ্ছ করবে। সারা দেশে একক কিউআর কোডভিত্তিক লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আহ্বায়ক করে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।

কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করেন গভর্নর মো. মোস্তাকুর রহমান। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম ব্যবহারে সরকারি ফি ও চার্জ নেওয়ার আহ্বান জানিয়েছেন গভর্নর।

এ উদ্যোগ নগদ অর্থের ব্যবহার কমানো, আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ডিজিটাল পেমেন্ট সেবা পৌঁছে দিতে সহায়তা করবে।

এছাড়াও, এর মাধ্যমে গ্রাহকরা সহজে ও সুবিধামতো বিভিন্ন বিল, ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন। আগামী অর্থবছরের শুরু থেকেই সীমিত পরিসরে বাংলা কিউআর চালুর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কাজ করছে।

বিজ্ঞাপন