বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

টিসিবির জন্য ৮১২ কোটি টাকার ডাল ও তেল কেনার অনুমোদন

টিসিবির জন্য ৮১২ কোটি টাকার ডাল ও তেল কেনার প্রস্তাব অনুমোদন হয়েছে।

টিসিবির জন্য ৮১২ কোটি টাকার ডাল ও তেল কেনার অনুমোদন

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর জন্য মসুর ডাল ও ভোজ্য তেল কেনার ৪টি আলাদা প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মোট আর্থিক মূল্য প্রায় ৮১২ কোটি ৩১ লাখ টাকা।

বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়, যার জন্য ব্যয় হবে ৮১ কোটি ৪৭ লাখ টাকা। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের ভিত্তিতে প্রতি টন ৫৫৯ ডলার দরে সাড়ে ১২ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়।

মসুর ডাল কেনার জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে পাঁচটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। সবগুলো প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয় এবং সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানটিকে নির্বাচিত করা হয়।

এদিকে, নিম্ন আয়ের এক কোটি পরিবারের জন্য ভর্তুকি মূল্যে ২ কোটি লিটার পরিশোধিত পাম তেল কেনার প্রস্তাবও অনুমোদন করেছে কমিটি। পাশাপাশি ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার আর একটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার প্রস্তাবও অনুমোদিত হয়।

বিজ্ঞাপন