মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭%, খাদ্যবহির্ভূত খাতে বেড়েছে

অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি ৮.২৭% হলেও খাদ্যবহির্ভূত খাতে বেড়েছে।

অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭%, খাদ্যবহির্ভূত খাতে বেড়েছে

২০২৬ সালের অক্টোবর মাসে বাংলাদেশের সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে কমে ৮ দশমিক ২৭ শতাংশে পৌঁছেছে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছরের অক্টোবর মাসের তুলনায় বর্তমানে মূল্যস্ফীতি কিছুটা বেশি রয়েছে, গত বছর এই সময় সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ।

অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৭ দশমিক ২২ শতাংশ। এক মাসের ব্যবধানে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ৮২ শতাংশ পয়েন্ট কমেছে।

তবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। ফলে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি এক মাসে শূন্য দশমিক ৫৯ শতাংশ পয়েন্ট বেড়েছে।

বিজ্ঞাপন