রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

অক্টোবরে নিত্যপণ্যের দাম ৪.৩৯% বৃদ্ধি পেয়েছে

অক্টোবর মাসে নিত্যপণ্যের দাম গড়ে ৪.৩৯% বৃদ্ধি পেয়েছে, যা গত মাসের তুলনায় বেশি।

অক্টোবরে নিত্যপণ্যের দাম ৪.৩৯% বৃদ্ধি পেয়েছে

গেল অক্টোবর মাসে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গড়ে ৪ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। রোববার কনজুমারস ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অক্টোবর মাসে ১৫টি পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে মাছের দাম, যা গড়ে ১১ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মসলার মধ্যে লবঙ্গ, এলাচ, দারুচিনি এবং জিরার দাম বেড়েছে ১০ দশমিক ৩ শতাংশ। পেঁয়াজ, রসুন ও আদার দাম ৭ দশমিক ৭৯ শতাংশ এবং জ্বালানি তেলের দাম ৬ দশমিক ০২ শতাংশ বেড়েছে।

এছাড়াও, চিনি, ভোজ্য তেল ও ডালডার দামও বেড়েছে। গেল মাসে চালের দাম গড়ে ২ দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এর আগে সেপ্টেম্বর মাসে নিত্যপণ্যের মূল্য ৩ দশমিক ১৩ শতাংশ বেড়েছিল। তবে শাক-সবজি এবং স্বর্ণ-রূপার দাম কিছুটা কমেছে।

বিজ্ঞাপন