বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বেড়ে ২০৪ টাকা

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বেড়ে ২০৪ টাকা হয়েছে।

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বেড়ে ২০৪ টাকা

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে, ফলে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা।

বাণিজ্য সচিব আতাউর রহমান খান বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বাণিজ্যমন্ত্রী ও ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা করে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত চার মাসে এটি দ্বিতীয় দফা দাম বৃদ্ধি। এর আগে, চলতি বছরের ২৬ এপ্রিল সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকায় বৃদ্ধি করা হয়েছিল।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, রমজানের আগে আবারও তেলের দাম সমন্বয় করা হতে পারে। তবে দাম বাড়ানোর ফলে ভোক্তা পর্যায়ে বড় ধরনের চাপ পড়বে না বলে দাবি করেন বাণিজ্য সচিব।

তিনি আরও জানান, পে-স্কেলের সঙ্গে সয়াবিন তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। সরকার বাজারে অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

বিজ্ঞাপন