রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

জিডিপির পুনর্মূল্যায়নে ফরেনসিক অডিটের উদ্যোগ

জিডিপির গরমিল চিহ্নিত করতে ফরেনসিক অডিটের উদ্যোগ, তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনা।

জিডিপির পুনর্মূল্যায়নে ফরেনসিক অডিটের উদ্যোগ

রাজধানীতে পরিসংখ্যান দিবসের আলোচনায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জিডিপির গরমিল চিহ্নিত করতে ফরেনসিক অডিটের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, অতীতে অসত্য তথ্য প্রবাহের কারণে জনগণের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে। তাই তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে নির্দেশনা দেয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশে ইঞ্জিনচালিত নৌযানের সংখ্যা ১৩ হাজার ছিল, কিন্তু সম্প্রতি জরিপে দেখা গেছে, এ সংখ্যা ২ লাখ ৬৭ হাজার। সামাজিক সুরক্ষার আওতায় ১ কোটির বেশি জনগণকে আর্থিক সুবিধা দেয়া হচ্ছে, তবে গবেষকরা মনে করেন, অনেকেই এ সুবিধার জন্য যোগ্য নয়।

বিআইডিএস মহাপরিচালক ড. এ কে এনামুল হক বলেন, সঠিক নীতি গ্রহণের জন্য বিবিএসকে সময়মত তথ্য উন্মোচন করতে হবে, নাহলে বিশ্বব্যাংকসহ বিভিন্ন সংস্থার ওপর নির্ভরতা বাড়তে পারে।

অর্থমন্ত্রী আরও বলেন, তথ্য নিয়ে ছলচাতুরী করা নিজের সঙ্গেই প্রতারণার শামিল। অর্থনীতির সঙ্গে পরিসংখ্যানের গণতন্ত্রায়নও জরুরি। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, মূল্যম্ফীতিসহ বিভিন্ন বিষয়ে তথ্য পর্যালোচনা ও জরিপের ফল প্রকাশে বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে। টাস্কফোর্সের সুপারিশ বাস্তবায়নে গুরুত্ব দেয়া হচ্ছে।

বিজ্ঞাপন