শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, তবে দাম এখনও চড়া

শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, তবে কিছু সবজির দাম এখনও চড়া রয়েছে।

শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, তবে দাম এখনও চড়া

শীতকালীন সবজির সরবরাহ বাজারে বাড়তে শুরু করেছে। তবে, কিছু সবজি ও নিত্যপণ্যের দাম এখনও চড়া রয়েছে। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ানবাজারসহ বেশ কয়েকটি কাঁচাবাজারে ক্রেতাদের সমাগম বেড়েছে।

বাজারে গাঁজর ১৪০ টাকা, শসা ১০০ টাকা, এবং বেগুন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। শিমের দাম ৮০ টাকা, যা এক মাস আগে ছিলো দেড়শ টাকার বেশি। দেশি টমেটো ১৬০ টাকা এবং ভারতীয় টমেটো ১২০ টাকায় পাওয়া যাচ্ছে।

করলা ৮০ টাকা, মুলা ৬০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা এবং ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পুরোনো আলুর দাম ২৫ থেকে ৩০ টাকা হলেও নতুন আলু ১৪০ থেকে ১৫০ টাকা এবং জাম আলু দেড়শ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে।

বাজারে মুরগির দাম স্থিতিশীল রয়েছে। সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৪০ টাকা, ব্রয়লার ১৯০ টাকা এবং লেয়ার মুরগি ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, ডিমের দাম কিছুটা কমে ডজন ১৩০ টাকায় পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন