ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে তাদের বিমান ভাড়া বাড়ানো অবধারিত হয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রতিষ্ঠানটি মধ্যপ্রাচ্য সংকটের কারণে খরচ সামলানোর লক্ষ্যে এই সিদ্ধান্তের কথা জানায়।
জ্বালানি খরচ সামলাতে হিমশিম খাচ্ছে ইন্ডিগো। সেপ্টেম্বর প্রান্তিকে সংস্থাটি ২০ দশমিক ৫৫ বিলিয়ন রুপি লোকসান গুনেছে, যা তাদের টানা তৃতীয় প্রান্তিকের লোকসান।
জানা গেছে, জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ইন্ডিগোর মোট খরচের প্রায় ৩৮ শতাংশই এখন যাচ্ছে জ্বালানি খাতে। ফলে গত প্রান্তিকে তাদের মোট ব্যয় ২৬৩ দশমিক ৫৭ বিলিয়ন রুপি দাঁড়িয়েছে, যা ১৯ শতাংশের বেশি বেড়ে গেছে।
ইন্ডিগোর প্রধান নির্বাহী উইলি ওয়ালশ জানান, ৪৭ বছরের কর্মজীবনে তিনি কখনোই জ্বালানির এই চড়া দাম দেখেননি। পরিস্থিতি সামাল দিতে এবং খরচ কমাতে আন্তর্জাতিক রুটে ফ্লাইটের সংখ্যা নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে সংস্থাটি।
গত প্রান্তিকে ইন্ডিগোর ফ্লাইটে যাত্রী সংখ্যা ৮০ শতাংশে নেমে গেলেও, টিকিটের দাম বেশি থাকায় ফাকা আসন নিয়ে উড়েই আগের চেয়ে বেশি আয় করেছে তারা।